সূরা আশ্-শূরা, আয়াত ৩৫
পরামর্শ · পারা ২৫ · পৃষ্ঠা ৪৮৮ (১৫ লাইন)
وَّیَعۡلَمَ الَّذِیۡنَ یُجَادِلُوۡنَ فِیۡۤ اٰیٰتِنَا ؕ مَا لَہُمۡ مِّنۡ مَّحِیۡصٍ
(আর ওগুলোকে ধ্বংস করা হয়) এজন্যও যে, আমার আয়াত নিয়ে যারা বিতর্ক করে তারা যেন জেনে নেয় যে, তাদের (আল্লাহর কাছ থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়ার জন্য) কোন আশ্রয়স্থল নেই।
তাইসিরুল কুরআন
And [that is so] those who dispute concerning Our signs may know that for them there is no place of escape
Sahih International
তাফসীর
যাতে আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে যারা বিতর্ক করে[১] তারা জানতে পারে যে, তাদের কোন নিষ্কৃতি নেই।[২]
[১] অর্থাৎ, তা অস্বীকার করে।
[২] অর্থাৎ, পালিয়ে আল্লাহর আযাব থেকে তারা নিষ্কৃতি লাভ করতে পারবে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি