১০২. আত তাকাছুর · প্রাচুর্যের প্রতিযোগিতা
আয়াত ১/৮ · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৭
ٱلتَّكَاثُر
سورة ٱلتَّكَاثُر
প্রাচুর্যের প্রতিযোগিতা · At-Takathur · ৮ আয়াত · মাক্কী
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
اَلۡہٰکُمُ التَّکَاثُرُ ۙ
অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।
তাইসিরুল কুরআন
حَتّٰی زُرۡتُمُ الۡمَقَابِرَ ؕ
এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।
তাইসিরুল কুরআন
کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ۙ
(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,
তাইসিরুল কুরআন
ثُمَّ کَلَّا سَوۡفَ تَعۡلَمُوۡنَ ؕ
আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
তাইসিরুল কুরআন
کَلَّا لَوۡ تَعۡلَمُوۡنَ عِلۡمَ الۡیَقِیۡنِ ؕ
কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)
তাইসিরুল কুরআন
لَتَرَوُنَّ الۡجَحِیۡمَ ۙ
তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,
তাইসিরুল কুরআন
ثُمَّ لَتَرَوُنَّہَا عَیۡنَ الۡیَقِیۡنِ ۙ
আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,
তাইসিরুল কুরআন
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ یَوۡمَئِذٍ عَنِ النَّعِیۡمِ ٪
তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।
তাইসিরুল কুরআন