সূরা আত তাক্ভীর, আয়াত ১৪
অন্ধকারাচ্ছন্ন · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯২ (১৫ লাইন)
عَلِمَتۡ نَفۡسٌ مَّاۤ اَحۡضَرَتۡ ؕ
তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কী (সঙ্গে) নিয়ে এসেছে।
তাইসিরুল কুরআন
A soul will [then] know what it has brought [with it]
Sahih International
তাফসীর
তখন প্রত্যেক ব্যক্তিই জানবে, সে কি নিয়ে উপস্থিত হয়েছে।[১]
[১] এটা হল জওয়াবী বাক্য। অর্থাৎ, যখন উল্লিখিত বিষয়সমূহ প্রকাশ পাবে। তার মধ্যে ছয়টি বিষয় দুনিয়ার সাথে সম্পৃক্ত এবং অন্য ছয়টি আখেরাতের সাথে সম্পৃক্ত। তখন প্রত্যেকের সামনে তার প্রকৃতত্ব এসে যাবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি