সূরা আত্ ত্বারিক্ব, আয়াত ৪
রাতের আগন্তুক · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৭ (১৫ লাইন)
اِنۡ کُلُّ نَفۡسٍ لَّمَّا عَلَیۡہَا حَافِظٌ ؕ
প্রত্যেক আত্মার সাথে একজন সংরক্ষক আছে।
তাইসিরুল কুরআন
There is no soul but that it has over it a protector
Sahih International
তাফসীর
প্রত্যেক জীবের জন্য একজন সংরক্ষক রয়েছে। [১]
[১] অর্থাৎ, প্রত্যেক জীবের জন্য আল্লাহর তরফ থেকে ফিরিশতা নিযুক্ত আছেন। যাঁরা তার নেকী-বদী লিপিবদ্ধ করে থাকেন। কোন কোন আলেম বলেন, তা হল মানুষের হিফাযতকারী ফিরিশতা; যেমন সূরা রা'দ ১৩:১১ আয়াত থেকে জানা যায় যে, মানুষের হিফাযতের জন্যেও তার সামনে-পিছনে ফিরিশতা মোতায়েন থাকেন; যেমন তার কথা ও কাজ নোট করার জন্য ফিরিশতা নিযুক্ত আছেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি