সূরা আত্ ত্বারিক্ব, আয়াত ৮
রাতের আগন্তুক · পারা ৩০ · পৃষ্ঠা ৫৯৭ (১৫ লাইন)
اِنَّہٗ عَلٰی رَجۡعِہٖ لَقَادِرٌ ؕ
তিনি মানুষকে আবার (জীবনে) ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম।
তাইসিরুল কুরআন
Indeed, Allah, to return him [to life], is Able
Sahih International
তাফসীর
নিশ্চয় তিনি তাকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে সক্ষম। [১]
[১] অর্থাৎ, মানুষের মৃত্যুর পর তাদেরকে পুনর্বার জীবিত করার শক্তি রাখেন। কারো কারো নিকটে এর মতলব হল, সেই বীর্যের পানিকে পুনরায় লজ্জাস্থানে স্বস্থানে ফিরিয়ে আনার ক্ষমতা রাখেন, যেখান থেকে তা নির্গত হয়েছিল। প্রথম অর্থকেই ইমাম শওকানী (রঃ) ও ইমাম ইবনে জারীর তাবারী (রঃ) সঠিক বলে উল্লেখ করেছেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি