সূরা আত্ ত্বুর, আয়াত ২
পাহাড় · পারা ২৭ · পৃষ্ঠা ৫২৪ (১৫ লাইন)
وَکِتٰبٍ مَّسۡطُوۡرٍ ۙ
শপথ কিতাবের যা লিখিত
তাইসিরুল কুরআন
And [by] a Book inscribed
Sahih International
তাফসীর
শপথ কিতাবের, যা লিখিত আছে, [১]
[১] مَسْطُوْرٍ এর অর্থ হল লিপিবদ্ধ। লিখিত বস্তু। কিন্তু এখানে তা থেকে বিভিন্ন জিনিসকে বুঝানো হয়েছে। যেমন, কুরআন মাজীদ, লাওহে মাহফূয, সমস্ত অবতীর্ণ কিতাব অথবা মানুষের সেই আমলনামা, যা ফিরিশতাগণ লিখে থাকেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি