সূরা আয্-যুমার, আয়াত ২৬
দলবদ্ধ জনতা · পারা ২৩ · পৃষ্ঠা ৪৬২ (১৫ লাইন)
فَاَذَاقَہُمُ اللّٰہُ الۡخِزۡیَ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا ۚ وَلَعَذَابُ الۡاٰخِرَۃِ اَکۡبَرُ ۘ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ
কাজেই আল্লাহ তাদেরকে দুনিয়ার জিন্দেগিতেই লাঞ্ছনার স্বাদ ভোগ করালেন। আর অবশ্যই আখিরাতের শাস্তি সবচেয়ে কঠিন। তারা যদি জানত!
তাইসিরুল কুরআন
So Allah made them taste disgrace in worldly life. But the punishment of the Hereafter is greater, if they only knew
Sahih International
তাফসীর
সুতরাং আল্লাহ ওদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনা আস্বাদন করালেন।[১] আর নিশ্চয় পরলোকের শাস্তি কঠিনতর; যদি ওরা জানত!
[১] এর দ্বারা মক্কার কাফেরদেরকে এই বলে সতর্ক করা হচ্ছে যে, পূর্ববর্তী জাতিরা পয়গম্বরদেরকে মিথ্যাজ্ঞান করার ফলে তাদের এই অবস্থা হয়েছিল, আর তোমরা নবীকুল শিরোমণি ও মানবকুল শ্রেষ্ঠ ব্যক্তিকে মিথ্যাজ্ঞান করছ। তোমাদেরকেও এই মিথ্যার ভয়াবহ পরিণতিকে ভয় করা দরকার।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি