সূরা আয্-যুমার, আয়াত ২৮
দলবদ্ধ জনতা · পারা ২৩ · পৃষ্ঠা ৪৬২ (১৫ লাইন)
قُرۡاٰنًا عَرَبِیًّا غَیۡرَ ذِیۡ عِوَجٍ لَّعَلَّہُمۡ یَتَّقُوۡنَ
আরবী ভাষায় (অবতীর্ণ) কুরআন, এতে নেই কোন বক্রতা (পেচানো কথা), যাতে তারা (অন্যায় অপকর্ম হতে) বেঁচে চলতে পারে।
তাইসিরুল কুরআন
[It is] an Arabic Qur'an, without any deviance that they might become righteous
Sahih International
তাফসীর
আরবী ভাষায় এ কুরআন; যাতে কোন জটিলতা নেই, যাতে ওরা সাবধানতা অবলম্বন করে।[১]
[১] অর্থাৎ, কুরআন শুদ্ধ আরবী ভাষাতে অবতীর্ণ করা হয়েছে, যাতে কোন বক্রতা, বঙ্কিমতা ও জটিলতা নেই। যাতে মানুষ তাতে বর্ণিত শাস্তিসমূহকে ভয় করে এবং তাতে বর্ণিত প্রতিশ্রুতি অর্জন করার নিমিত্তে আমল করে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি