সূরা আয্-যুমার, আয়াত ৫০
দলবদ্ধ জনতা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৬৫ (১৫ লাইন)
قَدۡ قَالَہَا الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ فَمَاۤ اَغۡنٰی عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَکۡسِبُوۡنَ
তাদের আগে যারা ছিল তারাও এ কথাই বলত। কিন্তু তারা যা করত তা তাদের কোনই কাজে আসেনি।
তাইসিরুল কুরআন
Those before them had already said it, but they were not availed by what they used to earn
Sahih International
তাফসীর
ওদের পূর্ববর্তীগণও তাই বলত, কিন্তু ওদের কৃতকর্ম ওদের কোন কাজে আসেনি। [১]
[১] যেমন, কারূনও বলেছিল। কিন্তু পরিশেষে তাকেও তার ধন-ভান্ডার সহ যমীনে ধসিয়ে দেওয়া হয়েছিল। فَمَا أَغْنَى তে ما অক্ষরটি 'ইস্তিফহামিয়া' (জিজ্ঞাসাবাচক)ও হতে পারে এবং 'নাফিয়া' (নেতিবাচক)ও হতে পারে। আর উভয় অর্থই সঠিক।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি