সূরা আয্-যুমার, আয়াত ৬১
দলবদ্ধ জনতা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৬৬ (১৫ লাইন)
وَیُنَجِّی اللّٰہُ الَّذِیۡنَ اتَّقَوۡا بِمَفَازَتِہِمۡ ۫ لَا یَمَسُّہُمُ السُّوۡٓءُ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ
আর আল্লাহ মুত্তাক্বীদেরকে রক্ষা করবেন তাদের সফলতার কারণে। কোন খারাবী তাদেরকে স্পর্শ করবে না, আর তারা দুঃখিতও হবে না।
তাইসিরুল কুরআন
And Allah will save those who feared Him by their attainment; no evil will touch them, nor will they grieve
Sahih International
তাফসীর
আল্লাহ সাবধানীদেরকে তাদের সাফল্য সহ উদ্ধার করবেন;[১] অমঙ্গল তাদেরকে স্পর্শ করবে না এবং তারা দুঃখও পাবে না। [২]
[১] مَفَازَةٌ শব্দটি হল 'মাসদার মীমী' (ক্রিয়ামূল)। অর্থাৎ, فَوْزٌ (সাফল্য) হল, অকল্যাণ থেকে বেঁচে যাওয়া এবং কল্যাণ ও সৌভাগ্য লাভ করা। অর্থাৎ, আল্লাহ তাআলা আল্লাহভীরুদেরকে সেই সফলতা ও সৌভাগ্যের কারণে মুক্তি দেবেন, যা পূর্ব থেকেই তাঁর নিকটে তাদের জন্য সাব্যস্ত হয়ে আছে।
[২] তারা দুনিয়াতে যা কিছু ছেড়ে এসেছে, তার জন্য তাদের কোন দুঃখ হবে না। আর যেহেতু তারা কিয়ামতের ভয়াবহতা হতে সুরক্ষিত থাকবে, তাই তারা কোন ব্যাপারে চিন্তিত ও দুঃখিত হবে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি