সূরা আয্-যুমার, আয়াত ৬৬
দলবদ্ধ জনতা · পারা ২৪ · পৃষ্ঠা ৪৬৬ (১৫ লাইন)
بَلِ اللّٰہَ فَاعۡبُدۡ وَکُنۡ مِّنَ الشّٰکِرِیۡنَ
না, বরং আল্লাহর ‘ইবাদাত কর, আর শুকরগুজারদের অন্তর্ভুক্ত হও।
তাইসিরুল কুরআন
Rather, worship [only] Allah and be among the grateful
Sahih International
তাফসীর
বরং তুমি আল্লাহরই ইবাদত (দাসত্ব) কর[১] এবং কৃতজ্ঞদের দলভুক্ত হও।
[১] إِيَّاكَ نَعْبُدُ এর মতই এখানেও 'মাফউল' (কর্মপদ, আল্লাহ) কে পূর্বে উল্লেখ করে 'হাসর' (নির্দিষ্টীকরণের) এর অর্থ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ, কেবল আল্লাহরই ইবাদত কর।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি