সূরা হা-মীম আস-সিজদাহ্ (ফুছছিলাত), আয়াত ৩৫
সুস্পষ্ট বিবরণ · পারা ২৪ · পৃষ্ঠা ৪৮১ (১৫ লাইন)
وَمَا یُلَقّٰہَاۤ اِلَّا الَّذِیۡنَ صَبَرُوۡا ۚ وَمَا یُلَقّٰہَاۤ اِلَّا ذُوۡ حَظٍّ عَظِیۡمٍ
এ গুণ কেবল তারাই লাভ করে যারা ধৈর্যশীল, এ গুণ কেবল তারাই লাভ করে যারা মহা ভাগ্যবান।
তাইসিরুল কুরআন
But none is granted it except those who are patient, and none is granted it except one having a great portion [of good]
Sahih International
তাফসীর
এ চরিত্রের অধিকারী কেবল তারাই হয় যারা ধৈর্যশীল,[১] এ চরিত্রের অধিকারী তারাই হয় যারা মহাভাগ্যবান। [২]
[১] অর্থাৎ, মন্দের পরিবর্তে ভালো করার গুণ যদিও অনেক উপকারী ও ফলপ্রসূ, কিন্তু এর উপর আমল সেই করতে পারবে, যে ধৈর্যশীল হবে। রাগকে দমন করতে পারবে এবং অপছন্দনীয় কথাবার্তা সহ্য করতে পারবে।
[২] حَظٍّ عَظِيْمٍ (বড় সৌভাগ্য বা মহাভাগ্য) বলতে জান্নাতকে বুঝানো হয়েছে। অর্থাৎ, উল্লিখিত গুণাবলীর অধিকারী সেই হয়, যে বড় সৌভাগ্যবান। অর্থাৎ, যার ভাগ্যে জান্নাতে যাওয়া লিখে দেওয়া হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি