সূরা হা-মীম আস-সিজদাহ্ (ফুছছিলাত), আয়াত ৪১
সুস্পষ্ট বিবরণ · পারা ২৪ · পৃষ্ঠা ৪৮২ (১৫ লাইন)
اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بِالذِّکۡرِ لَمَّا جَآءَہُمۡ ۚ وَاِنَّہٗ لَکِتٰبٌ عَزِیۡزٌ ۙ
যারা তাদের কাছে উপদেশ বাণী আসার পর তা প্রত্যাখ্যান করে (তারা আমার থেকে লুক্কায়িত নয়)। এটা হল অবশ্যই এক মহা শক্তিশালী গ্রন্থ।
তাইসিরুল কুরআন
Indeed, those who disbelieve in the message after it has come to them... And indeed, it is a mighty Book
Sahih International
তাফসীর
নিশ্চয় যারা তাদের নিকট কুরআন আসার পর তা প্রত্যাখ্যান করে, (তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে।)[১] আর এ অবশ্যই এক মহিমময় গ্রন্থ।[২]
[১] বন্ধনীর মাঝে শব্দগুলো হল, إِنَّ এর ঊহ্য খবর (বিধেয় পদ) এর অনুবাদ। কেউ কেউ অন্য শব্দও ঊহ্য মেনেছেন। যেমন, يُجَازَوْنَ بِكُفْرِهِمْ তাদের কুফরীর শাস্তি দেওয়া হবে। অথবা هَالِكُوْنَ তারা ধ্বংস হবে।
[২] অর্থাৎ, যে গ্রন্থ থেকে মুখ ফিরিয়ে নেওয়া হচ্ছে, সে গ্রন্থ সমালোচনা ও নিন্দার অনেক ঊর্ধ্বে এবং প্রত্যেক দোষ ও ত্রুটি থেকে পাক ও পবিত্র।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি