সূরা হা-মীম আস-সিজদাহ্ (ফুছছিলাত), আয়াত ৫৪
সুস্পষ্ট বিবরণ · পারা ২৫ · পৃষ্ঠা ৪৮৩ (১৫ লাইন)
اَلَاۤ اِنَّہُمۡ فِیۡ مِرۡیَۃٍ مِّنۡ لِّقَآءِ رَبِّہِمۡ ؕ اَلَاۤ اِنَّہٗ بِکُلِّ شَیۡءٍ مُّحِیۡطٌ ٪
শুনে রাখ, এরা তাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে সন্দেহে পড়ে আছে। শুনে রাখ, তিনি সব কিছুকেই বেষ্টন করে আছেন।
তাইসিরুল কুরআন
Unquestionably, they are in doubt about the meeting with their Lord. Unquestionably He is, of all things, encompassing
Sahih International
তাফসীর
জেনে রাখ, ওরা ওদের প্রতিপালকের সাথে সাক্ষাৎকারে সন্দিহান।[১] জেনে রাখ, সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করে রয়েছেন।[২]
[১] এই জন্য এ বিষয়ে না তারা চিন্তা-ভাবনা করে। আর না তার জন্য আমল করে। আর না সেই দিনের কোন ভয় তাদের অন্তরে আছে।
[২] আর এ জন্যই কিয়ামত সংঘটিত হওয়া কোন কঠিন ও অসম্ভব বিষয় নয়। কেননা, সমস্ত সৃষ্টির উপর তাঁর প্রভাব, কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ-ক্ষমতা রয়েছে। তিনি যেমনভাবে চান সকল কিছু নিয়ন্ত্রণ করেন এবং তাতে কেউ তাঁকে বাধা প্রদান করতে পারে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি