সূরা হা-মীম আস-সিজদাহ্ (ফুছছিলাত), আয়াত ৮
সুস্পষ্ট বিবরণ · পারা ২৪ · পৃষ্ঠা ৪৭৮ (১৫ লাইন)
اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ ٪
যারা ঈমান আনে আর নেক কাজ করে, তাদের জন্য আছে এমন পুরস্কার যা কোন দিনও বন্ধ হবে না।
তাইসিরুল কুরআন
Indeed, those who believe and do righteous deeds - for them is a reward uninterrupted
Sahih International
তাফসীর
নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎকাজ করে তাদের জন্য নিরবচ্ছিন্ন পুরস্কার রয়েছে। [১]
[১] ﴿أَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ﴾ এর অর্থ তা-ই, যে অর্থ হল, ﴿عَطَآءً غَيْرَ مَجْذوْذٍ﴾ এর। অর্থাৎ, অশেষ নেকী।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি