সূরা আল মু'মিন, আয়াত ২
বিশ্বাসী · পারা ২৪ · পৃষ্ঠা ৪৬৮ (১৫ লাইন)
تَنۡزِیۡلُ الۡکِتٰبِ مِنَ اللّٰہِ الۡعَزِیۡزِ الۡعَلِیۡمِ ۙ
এ কিতাব নাযিল হয়েছে মহা প্রতাপের অধিকারী সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে।
তাইসিরুল কুরআন
The revelation of the Book is from Allah, the Exalted in Might, the Knowing
Sahih International
তাফসীর
এ গ্রন্থ পরাক্রমশালী, সর্বজ্ঞ[১] আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে--[২]
[১] তিনি পরাক্রমশালীঃ তাঁর শক্তি ও প্রতাপের সামনে কেউ লেজ হিলাতে পারে না। তিনি সর্বজ্ঞঃ তাঁর নিকটে অণুপরিমাণ কোন বস্তুও গুপ্ত নয়; যদিও তা অতি মোটা কোন পর্দার আড়ালে লুকিয়ে থাকে।
[২] تَنْزِيْلٌ হল مُنَزِّلٌ এর অর্থে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, যাতে মিথ্যার কোন অবকাশ নেই।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি