সূরা আল মু'মিন, আয়াত ৪১
বিশ্বাসী · পারা ২৪ · পৃষ্ঠা ৪৭৩ (১৫ লাইন)
وَیٰقَوۡمِ مَا لِیۡۤ اَدۡعُوۡکُمۡ اِلَی النَّجٰوۃِ وَتَدۡعُوۡنَنِیۡۤ اِلَی النَّارِ ؕ
হে আমার সম্প্রদায়! বড়ই আশ্চর্য! আমি তোমাদেরকে ডাকছি মুক্তির দিকে, আর তোমরা ডাকছো আগুনের দিকে।
তাইসিরুল কুরআন
And O my people, how is it that I invite you to salvation while you invite me to the Fire
Sahih International
তাফসীর
হে আমার সম্প্রদায়! কি আশ্চর্য ! আমি তোমাদের আহবান করছি মুক্তির দিকে;[১] আর তোমরা আমাকে আহবান করছ জাহান্নামের দিকে। [২]
[১] আর তা হল, কেবল এক আল্লাহরই ইবাদত কর, যাঁর কোন শরীক নেই এবং তাঁর সেই রসূলকে সত্যজ্ঞান কর, যাঁকে তিনি তোমাদের হিদায়াত ও পথপ্রদর্শনের জন্য প্রেরণ করেছেন।
[২] অর্থাৎ, তাওহীদের পরিবর্তে শিরকের প্রতি দাওয়াত দিচ্ছ, যা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন, পরের আয়াতে তা স্পষ্টভাবে বলা হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি