সূরা আল মু'মিন, আয়াত ৫৩
বিশ্বাসী · পারা ২৪ · পৃষ্ঠা ৪৭৪ (১৫ লাইন)
وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡہُدٰی وَاَوۡرَثۡنَا بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ الۡکِتٰبَ ۙ
ইতোপূর্বে আমি মূসাকে দিয়েছিলাম- পথ নির্দেশ আর বানী ইসরাঈলকে করেছিলাম (মূসার নিকট প্রদত্ত) কিতাবের উত্তরাধিকারী।
তাইসিরুল কুরআন
And We had certainly given Moses guidance, and We caused the Children of Israel to inherit the Scripture
Sahih International
তাফসীর
আমি মূসাকে অবশ্যই পথনির্দেশিকা দান করেছিলাম[১] এবং ইস্রাঈল বংশধরদেরকে দান করেছিলাম গ্রন্থ,[২]
[১] অর্থাৎ, নবুঅত এবং তাওরাত দান করেছিলাম। যেমন বলেছেন,﴿إِنَّا أَنْزَلْنَا التَّوْرَاةَ فِيهَا هُدىً وَنُورٌ﴾ (المائدة: ৪৪)
[২] অর্থাৎ, তাওরাত মূসা (আঃ)-এর পরেও অবশিষ্ট ছিল, বংশ পরম্পরায় যার তারা উত্তরাধিকারী হয়েছে। অথবা কিতাব বা গ্রন্থ বলতে সেই সমস্ত কিতাবকে বুঝানো হয়েছে, যেগুলো বানী-ইস্রাঈলের নবীদের উপর অবতীর্ণ করা হয়েছে। এই সমস্ত কিতাবের উত্তরাধিকারী বানী-ইস্রাঈলকে বানানো হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি