সূরা হুদ, আয়াত ১০৪
নবী হুদ (আঃ) · পারা ১২ · পৃষ্ঠা ২৩৪ (১৫ লাইন)
وَمَا نُؤَخِّرُہٗۤ اِلَّا لِاَجَلٍ مَّعۡدُوۡدٍ ؕ
আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে বিলম্বিত করি মাত্র।
তাইসিরুল কুরআন
And We do not delay it except for a limited term
Sahih International
তাফসীর
আর আমি ওটা নির্দিষ্ট একটি কালের জন্যই বিলম্বিত করছি। [১]
[১] অর্থাৎ, কিয়ামত সংঘটিত হওয়াতে দেরী হওয়ার একমাত্র কারণ হল যে, আল্লাহ তাআলা তার জন্য একটি সময় নির্ধারিত করে রেখেছেন। অতঃপর যখন সেই নির্ধারিত সময় এসে যাবে, তখন এক মুহূর্তের জন্যও বিলম্ব করা হবে না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি