সূরা হুদ, আয়াত ১২২
নবী হুদ (আঃ) · পারা ১২ · পৃষ্ঠা ২৩৬ (১৫ লাইন)
وَانۡتَظِرُوۡا ۚ اِنَّا مُنۡتَظِرُوۡنَ
আর তোমরা অপেক্ষা কর, আমরাও অপেক্ষায় থাকলাম।’
তাইসিরুল কুরআন
And wait, indeed, we are waiting
Sahih International
তাফসীর
এবং তোমরা প্রতীক্ষা কর, আমরাও প্রতীক্ষা করছি।’ [১]
[১] অর্থাৎ, অবিলম্বে তোমরা জানতে পারবে যে, শুভ পরিণামের অধিকারী কে এবং এও জানতে পারবে যে যালেমরা কৃতকার্য হতে পারবে না। সুতরাং আল্লাহর এই প্রতিশ্রুতি অবিলম্বে পূর্ণ হয়েছে, আল্লাহ তাআলা মুসলিমদেরকে জয়যুক্ত করেছেন এবং পুরো আরব উপদ্বীপ ইসলামের অধীনে এসে গেছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি