সূরা মারইয়াম, আয়াত ৩
মারইয়াম (ঈসা নবীর মা) · পারা ১৬ · পৃষ্ঠা ৩০৬ (১৫ লাইন)
اِذۡ نَادٰی رَبَّہٗ نِدَآءً خَفِیًّا
যখন সে তার প্রতিপালককে আহবান করেছিল- এক গোপন আহবানে।
তাইসিরুল কুরআন
When he called to his Lord a private supplication
Sahih International
তাফসীর
যখন সে তার প্রতিপালককে আহবান করেছিল গোপনে। [১]
[১] গোপনে আহবান বা দু'আ এই জন্যই করেছিলেন যে, প্রথমতঃ এইভাবে দু'আ আল্লাহর নিকট বেশী পছন্দনীয়। কারণ এর মধ্যে কাকুতি-মিনতি বেশী প্রকাশ পায়। দ্বিতীয়তঃ লোকে যাতে তাকে বোকা না ভাবে যে, এই বৃদ্ধ বয়সে সন্তান চাচ্ছে; যখন সন্তান হওয়ার সকল প্রকার বাহ্যিক সম্ভাবনা শেষ হয়ে গেছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি