সূরা মারইয়াম, আয়াত ৬৯
মারইয়াম (ঈসা নবীর মা) · পারা ১৬ · পৃষ্ঠা ৩১১ (১৫ লাইন)
ثُمَّ لَنَنۡزِعَنَّ مِنۡ کُلِّ شِیۡعَۃٍ اَیُّہُمۡ اَشَدُّ عَلَی الرَّحۡمٰنِ عِتِیًّا ۚ
অতঃপর প্রত্যেক দল হতে দয়াময়ের প্রতি সবচেয়ে অবাধ্যকে অবশ্য অবশ্যই টেনে বের করব।
তাইসিরুল কুরআন
Then We will surely extract from every sect those of them who were worst against the Most Merciful in insolence
Sahih International
তাফসীর
অতঃপর প্রত্যেক দলের মধ্যে যে পরম দয়াময়ের প্রতি সর্বাধিক অবাধ্য আমি তাকে টেনে অবশ্যই বের করব। [১]
[১] عِتي শব্দটিও عَاتٍٍ এর বহুবচন, যার উৎপত্তি عَتا يَعتُو থেকে। এর অর্থঃ অত্যধিক অবাধ্য, বিদ্রোহী। অর্থাৎ প্রত্যেক ভ্রষ্ট দল হতে বড় বড় নেতা ও বিদ্রোহীদেরকে আলাদা করে নেব এবং একত্রিত করে জাহান্নামে ঠেলে দেব। কেননা এ সব নেতারা অন্য সব জাহান্নামীদের তুলনায় বেশী শাস্তিযোগ্য। যেমন পরবর্তী আয়াতে এ কথা এসেছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি