সূরা নূহ, আয়াত ১৯
নবী নূহ (আঃ) · পারা ২৯ · পৃষ্ঠা ৫৭৪ (১৫ লাইন)
وَاللّٰہُ جَعَلَ لَکُمُ الۡاَرۡضَ بِسَاطًا ۙ
আল্লাহ তোমাদের জন্য যমীনকে করেছেন সম্প্রসারিত,
তাইসিরুল কুরআন
And Allah has made for you the earth an expanse
Sahih International
তাফসীর
আর আল্লাহ তোমাদের জন্য ভূমিকে বিস্তৃত করেছেন --[১]
[১] অর্থাৎ, এটাকে বিছানার মত বিছিয়ে দিয়েছেন। তোমরা এর উপর ঐভাবেই চলাফেরা করে থাক, যেভাবে তোমরা নিজেদের ঘরে বিছানার উপর চলাফেরা ও উঠা-বসা কর।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি