সূরা ছ্ব---দ, আয়াত ৩১
আরবি বর্ণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৬ (১৫ লাইন)
اِذۡ عُرِضَ عَلَیۡہِ بِالۡعَشِیِّ الصّٰفِنٰتُ الۡجِیَادُ ۙ
যখন তার সামনে সন্ধ্যাকালে উৎকৃষ্ট জাতের দ্রুতগামী অশ্ব উপস্থিত করা হল,
তাইসিরুল কুরআন
[Mention] when there were exhibited before him in the afternoon the poised [standing] racehorses
Sahih International
তাফসীর
যখন অপরাহ্নে তার সম্মুখে সুশিক্ষিত দ্রুতগামী অশ্বরাজিকে উপস্থিত করা হল,[১]
[১] صَافِنَاتٌ - صَافِنٌ বা صَافِنَاةٌ এর বহুবচন। এর মানে এমন অশ্বরাজি যা তিন পায়ে ভর করে দাঁড়ায়। جِيَادٌ جَوَادٌ এর বহুবচন। এর অর্থ দ্রুতগামী অশ্বরাজি। অর্থাৎ সুলাইমান (আঃ)-এর সামনে জিহাদের জন্য পালিত উৎকৃষ্ট (প্রশিক্ষণপ্রাপ্ত) দ্রুতগামী অশ্বরাজি পরিদর্শনের জন্য পেশ করা হল। عَشِيٌّ যোহর বা আসর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সময়কে বলা হয়, আমরা যাকে অপরাহণ বা বিকাল বলে থাকি।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি