সূরা ছ্ব---দ, আয়াত ৩৬
আরবি বর্ণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৬ (১৫ লাইন)
فَسَخَّرۡنَا لَہُ الرِّیۡحَ تَجۡرِیۡ بِاَمۡرِہٖ رُخَآءً حَیۡثُ اَصَابَ ۙ
অতঃপর বাতাসকে তার অধীন করে দিলাম, তার আদেশে তা মৃদুমন্দ গতিতে প্রবাহিত হত, যেখানে সে ইচ্ছে করত।
তাইসিরুল কুরআন
So We subjected to him the wind blowing by his command, gently, wherever he directed
Sahih International
তাফসীর
তখন আমি বায়ুকে তার অধীন করে দিলাম, সে যেখানে ইচ্ছা করত সেখানে (বায়ু) মৃদু গতিতে (তাকে নিয়ে) প্রবাহিত হত। [১]
[১] অর্থাৎ, আমি সুলাইমানের দু'আ কবুল করলাম এবং তাকে এমন সাম্রাজ্য প্রদান করলাম, যাতে বাতাসও তার অনুগত ছিল। এখানে অনুগত বাতাসকে মৃদুমন্দ গতিতে প্রবহমান বলা হয়েছে, অথচ অন্য স্থানে তাকে প্রবল বলা হয়েছে। (সূরা আম্বিয়া ২১:৮১ আয়াত) এর অর্থ এই যে, বায়ু সৃষ্টিগত শক্তি অনুযায়ী প্রবল। কিন্তু সুলাইমান (আঃ)-এর জন্য তা মন্থর করে দেওয়া হয়েছিল। অথবা সুলাইমান (আঃ)-এর চাহিদা অনুযায়ী কখনো প্রবল হত, কখনো মন্থর হত। (ফাতহুল ক্বাদীর)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি