সূরা ছ্ব---দ, আয়াত ৩৯
আরবি বর্ণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৬ (১৫ লাইন)
ہٰذَا عَطَآؤُنَا فَامۡنُنۡ اَوۡ اَمۡسِکۡ بِغَیۡرِ حِسَابٍ
(আমি তাকে বললাম) এ সব আমারই দান। এত্থেকে তুমি যাকে ইচ্ছে দাও, কিংবা (না দিয়ে) নিজের কাছে রেখে দাও, তোমাকে কোন হিসেব দিতে হবে না।
তাইসিরুল কুরআন
[We said], "This is Our gift, so grant or withhold without account
Sahih International
তাফসীর
এ সব আমার দান, সুতরাং তুমি (তা হতে) অন্যকে দিতে অথবা নিজে রাখতে পার। এর জন্য তোমাকে হিসাব দিতে হবে না।[১]
[১] অর্থাৎ, তোমার দু'আ মত আমি তোমাকে বৃহৎ সাম্রাজ্য প্রদান করেছি। এখন মানুষের মধ্যে তুমি যাকে চাইবে, (দান) দেবে আর যাকে চাইবে না, দেবে না। আমি তোমার নিকট কোন হিসাব নেব না।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি