সূরা ছ্ব---দ, আয়াত ৪৮
আরবি বর্ণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৭ (১৫ লাইন)
وَاذۡکُرۡ اِسۡمٰعِیۡلَ وَالۡیَسَعَ وَذَا الۡکِفۡلِ ؕ وَکُلٌّ مِّنَ الۡاَخۡیَارِ ؕ
স্মরণ কর ইসমাঈল, ইয়াসা‘আ ও যুলকিফলের কথা- এরা সবাই ছিল উত্তমদের মধ্যে গণ্য।
তাইসিরুল কুরআন
And remember Ishmael, Elisha and Dhul-Kifl, and all are among the outstanding
Sahih International
তাফসীর
স্মরণ কর, ইসমাঈল, য়্যাসা’ ও যুল-কিফলের কথা, এরা প্রত্যেকেই ছিল সজ্জন। [১]
[১] য়্যাসা' (আঃ) ইলয়্যাস (আঃ)-এর নায়েব ছিলেন, আল-য়্যাসা'তে ال নির্দিষ্টীকরণের জন্য এবং এটা একটি অনারবী নাম। যুল-কিফল সম্পর্কে জানার জন্য সূরা আম্বিয়ার ২১:৮৫ নং আয়াতের টীকা দেখুন। أَخْيَارٌ خَيْرٌ অথবা خَيَّرٌ এর বহুবচন যেমন مَيِّتٌ এর বহুবচন أَمْوَاتٌ ।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি