সূরা ছ্ব---দ, আয়াত ৭০
আরবি বর্ণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৮ (১৫ লাইন)
اِنۡ یُّوۡحٰۤی اِلَیَّ اِلَّاۤ اَنَّمَاۤ اَنَا نَذِیۡرٌ مُّبِیۡنٌ
আমার কাছে ওয়াহী করা হয়েছে যে, আমি কেবল একজন স্পষ্ট সতর্ককারী।
তাইসিরুল কুরআন
It has not been revealed to me except that I am a clear warner
Sahih International
তাফসীর
আমার নিকট তো ওহী (প্রত্যাদেশ) এসেছে যে, আমি একজন সতর্ককারী মাত্র।’[১]
[১] অর্থাৎ, আমার দায়িত্ব হল যে, আমি তোমাদেরকে ঐ সকল ফরয ও সুন্নত জানিয়ে দেব, যা পালন করে তোমরা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে এবং ঐ সকল হারাম বস্তু ও পাপাচরণ বর্ণনা করে দেব, যা থেকে বিরত থাকলে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং বিরত না থাকলে তাঁর ক্রোধের শিকার হবে। এটাই সেই সতর্কবাণী, যার ওহী আমাকে করা হয়।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি