সূরা ছ্ব---দ, আয়াত ৭৩
আরবি বর্ণ · পারা ২৩ · পৃষ্ঠা ৪৫৮ (১৫ লাইন)
فَسَجَدَ الۡمَلٰٓئِکَۃُ کُلُّہُمۡ اَجۡمَعُوۡنَ ۙ
তখন ফেরেশতারা সবাই সেজদা করল।
তাইসিরুল কুরআন
So the angels prostrated - all of them entirely
Sahih International
তাফসীর
তখন ফিরিশতারা সকলেই সিজদা করল--[১]
[১] এটা মানুষের জন্য দ্বিতীয় সম্মান যে, তাকে পূত-পবিত্র ফিরিশতাগণও সম্মানের জন্য সিজদা করেছেন। كُلُّهُمْ দ্বারা বুঝা যাচ্ছে যে, কোন একজন ফিরিশতাও সিজদা করতে বাদ যাননি। তার পর أَجْمَعُوْنَ বলে পরিষ্কার করে দিলেন যে, সকলে একই সময়ে সিজদা করেছিলেন, বিভিন্ন সময়ে নয়। কেউ কেউ বলেন, এখানে তাকীদের উপর তাকীদের শব্দ ব্যবহার করে ব্যাপকতার সর্বশেষ পর্যায় বর্ণনা করা হয়েছে। (ফাতহুল ক্বাদীর)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি