সূরা ত্বা-হা, আয়াত ৩৭
ত্বোয়া-হা · পারা ১৬ · পৃষ্ঠা ৩১৫ (১৫ লাইন)
وَلَقَدۡ مَنَنَّا عَلَیۡکَ مَرَّۃً اُخۡرٰۤی ۙ
আমি তো তোমার উপর আরো একবার অনুগ্রহ করেছিলাম।
তাইসিরুল কুরআন
And We had already conferred favor upon you another time
Sahih International
তাফসীর
আমি তো তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম। [১]
[১] দু'আ কবুল হওয়ার সুসংবাদের সাথে সাথে অধিক সান্ত্বনা ও উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ তাঁর বাল্যকালের সেই অনুগ্রহের কথাও স্মরণ করাচ্ছেন, যখন তাঁর মা হত্যার ভয়ে আল্লাহর আদেশে তাঁকে তাঁর দুধপানের বয়সে একটি কাঠের কফিনে রেখে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি