সূরা ইয়াসীন, আয়াত ২৪
ইয়াসীন · পারা ২২ · পৃষ্ঠা ৪৪৩ (১৫ লাইন)
اِنِّیۡۤ اِذًا لَّفِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ
তা যদি করি, তাহলে আমি স্পষ্ট পথভ্রষ্টতেই পতিত হব।
তাইসিরুল কুরআন
Indeed, I would then be in manifest error
Sahih International
তাফসীর
এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। [১]
[১] অর্থাৎ, যদি আমিও তোমাদের মত এক আল্লাহকে ছেড়ে সেই ক্ষমতাহীন অসহায় উপাস্যদের উপাসনা শুরু করে দিই, তবে আমিও প্রকাশ্য পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে যাব। অথবা ضَلاَل (বিভ্রান্তি) শব্দটি এখানে خُسِرَان (ক্ষতি) অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ এটা তো একেবারে ক্ষতিকর বাণিজ্য হবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি