সূরা ইয়াসীন, আয়াত ৩০
ইয়াসীন · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৩ (১৫ লাইন)
یٰحَسۡرَۃً عَلَی الۡعِبَادِ ۚؑ مَا یَاۡتِیۡہِمۡ مِّنۡ رَّسُوۡلٍ اِلَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ
বান্দাহদের জন্য পরিতাপ! তাদের কাছে এমন কোন রসূলই আসেনি যাকে তারা ঠাট্টা-বিদ্রূপ করেনি।
তাইসিরুল কুরআন
How regretful for the servants. There did not come to them any messenger except that they used to ridicule him
Sahih International
তাফসীর
পরিতাপ এমন দাসদের জন্য! [১] ওদের নিকট যখনই কোন রসূল এসেছে, তখনই ওরা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে।
[১] হতভাগ্য ঐ বান্দাগণ নিজেদের উপর আক্ষেপ ও আফসোস প্রকাশ করবে কিয়ামতের দিন আযাব দর্শনের পর এবং বলবে যে, যদি আল্লাহ তাআলার ব্যাপারে আমরা অবহেলা না করতাম! অথবা আল্লাহ তাআলা বান্দার অবস্থার উপর আফসোস করছেন যে, তাদের নিকট যখনই কোন রসূল এসেছে, তখনই তারা তাঁদের সাথে ঠাট্টা-বিদ্রূপ করেছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি