সূরা ইয়াসীন, আয়াত ৬১
ইয়াসীন · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৫ (১৫ লাইন)
وَّاَنِ اعۡبُدُوۡنِیۡ ؕؔ ہٰذَا صِرَاطٌ مُّسۡتَقِیۡمٌ
আর আমারই ‘ইবাদাত কর, এটাই সরল সঠিক পথ।
তাইসিরুল কুরআন
And that you worship [only] Me? This is a straight path
Sahih International
তাফসীর
এবং আমারই দাসত্ব কর।[১] এটিই সরল পথ। [২]
[১] অর্থাৎ, আমি কি তোমাদের কাছে আরো অঙ্গীকার নিইনি যে, তোমরা একমাত্র আমারই ইবাদত করবে এবং আমার ইবাদতে কাউকে শরীক করবে না।
[২] অর্থাৎ, শুধু এক আল্লাহরই ইবাদত করবে, এটাই সেই সরল ও সঠিক পথ, যার প্রতি রসূলগণ মানুষকে আহবান করতেন এবং এটাই বাঞ্ছিত গন্তব্যস্থানে অর্থাৎ জান্নাতে পৌঁছবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি