সূরা ইয়াসীন, আয়াত ৭৩
ইয়াসীন · পারা ২৩ · পৃষ্ঠা ৪৪৬ (১৫ লাইন)
وَلَہُمۡ فِیۡہَا مَنَافِعُ وَمَشَارِبُ ؕ اَفَلَا یَشۡکُرُوۡنَ
তাদের জন্য এগুলোতে আছে বহু উপকার আর পানীয় দ্রব্য। তবুও তারা কেন শুকরিয়া আদায় করে না?
তাইসিরুল কুরআন
And for them therein are [other] benefits and drinks, so will they not be grateful
Sahih International
তাফসীর
ওদের জন্য এগুলিতে বহু উপকারিতা আছে;[১] আছে পানীয় বস্তু। তবুও কি ওরা কৃতজ্ঞ হবে না?
[১] অর্থাৎ, সওয়ারী ও খাওয়া ছাড়াও তাদের দ্বারা অনেক উপকৃত হওয়া যায়; যেমন তাদের লোম ও পশম থেকে বেশ কিছু জিনিস তৈরী হয়, তাদের চর্বি থেকে তেল পাওয়া যায় এবং কতক পশু গাড়ি টানা ও জমি চাষের কাজেও আসে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি