সূরা ইউসুফ, আয়াত ১১
নবী ইউসুফ (আঃ) · পারা ১২ · পৃষ্ঠা ২৩৭ (১৫ লাইন)
قَالُوۡا یٰۤاَبَانَا مَا لَکَ لَا تَاۡمَنَّا عَلٰی یُوۡسُفَ وَاِنَّا لَہٗ لَنٰصِحُوۡنَ
তারা বলল, ‘হে আমাদের আব্বাজান! কী ব্যাপার, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না কেন, অথচ আমরা অবশ্যই তার কল্যাণকামী।
তাইসিরুল কুরআন
They said, "O our father, why do you not entrust us with Joseph while indeed, we are to him sincere counselors
Sahih International
তাফসীর
তারা বলল, ‘হে আমাদের পিতা! ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে অবিশ্বাস করছেন কেন, যদিও আমরা তার হিতাকাঙ্ক্ষী?[১]
[১] এতে বুঝা যায় যে, ইতিপূর্বে ভাইরা ইউসুফ (আঃ)-কে নিজেদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং পিতা তাঁদের সাথে পাঠাতে অস্বীকার করেছিলেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি