সূরা ইউসুফ, আয়াত ১৪
নবী ইউসুফ (আঃ) · পারা ১২ · পৃষ্ঠা ২৩৭ (১৫ লাইন)
قَالُوۡا لَئِنۡ اَکَلَہُ الذِّئۡبُ وَنَحۡنُ عُصۡبَۃٌ اِنَّاۤ اِذًا لَّخٰسِرُوۡنَ
তারা বলল, ‘আমরা একটা দল থাকতে তাকে যদি নেকড়ে বাঘে খেয়ে ফেলে, তাহলে তো আমরা অপদার্থই বনে যাবো।’
তাইসিরুল কুরআন
They said, "If a wolf should eat him while we are a [strong] clan, indeed, we would then be losers
Sahih International
তাফসীর
তারা বলল, ‘আমরা একটি (সংহত) দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে বাঘ ওকে খেয়ে ফেলে, তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবো।’ [১]
[১] এই কথা দ্বারা পিতাকে আশ্বাস দেওয়া হচ্ছে যে, তা কি করে সম্ভব হতে পারে? আমাদের এতগুলো ভায়ের উপস্থিতিতে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে?
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি