সূরা ইউসুফ, আয়াত ২৯
নবী ইউসুফ (আঃ) · পারা ১২ · পৃষ্ঠা ২৩৯ (১৫ লাইন)
یُوۡسُفُ اَعۡرِضۡ عَنۡ ہٰذَا ٜ وَاسۡتَغۡفِرِیۡ لِذَنۡۢبِکِ ۚۖ اِنَّکِ کُنۡتِ مِنَ الۡخٰطِئِیۡنَ ٪
ওহে ইউসুফ! তুমি ব্যাপারটা উপেক্ষা কর, আর ওহে নারী! তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা চাও, প্রকৃতপক্ষে তুমিই অপরাধী।’
তাইসিরুল কুরআন
Joseph, ignore this. And, [my wife], ask forgiveness for your sin. Indeed, you were of the sinful
Sahih International
তাফসীর
হে ইউসুফ! তুমি এ বিষয়কে উপেক্ষা কর[১] এবং হে নারী! তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা কর, নিশ্চয় তুমিই অপরাধিনী।’[২]
[১] অর্থাৎ, এ কথা প্রচার করো না।
[২] এতে বুঝা যায় যে, মিসরের আযীযের নিকট ইউসুফ (আঃ) যে নির্দোষ তা স্পষ্ট হয়ে গিয়েছিল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি