সূরা আল আদিয়াত, আয়াত ৭
অভিযানকারী · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৬ (১৫ লাইন)
وَاِنَّہٗ عَلٰی ذٰلِکَ لَشَہِیۡدٌ ۚ
আর সে নিজেই (নিজের কাজ-কর্মের মাধ্যমে) এ বিষয়ের সাক্ষী।
তাইসিরুল কুরআন
And indeed, he is to that a witness
Sahih International
তাফসীর
এবং নিশ্চয়ই সে নিজেই এ বিষয়ে সাক্ষী। [১]
[১] অর্থাৎ, মানুষ স্বয়ং নিজের অকৃতজ্ঞতার সাক্ষ্য দেয়। কেউ কেউ إنَّه (সে) সর্বনামের বিশেষ্য বা সাক্ষ্য-ক্রিয়ার কর্তা আল্লাহকে বুঝেছেন। কিন্তু ইমাম শাওকানী প্রথম অর্থকেই বলিষ্ঠ বলেছেন। কেননা, পরবর্তী সর্বনামের বিশেষ্য মানুষই। এ আয়াতেও মানুষ উদ্দেশ্য হওয়াটাই অধিক সঠিক।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি