সূরা আল আদিয়াত, আয়াত ৮
অভিযানকারী · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৬ (১৫ লাইন)
وَاِنَّہٗ لِحُبِّ الۡخَیۡرِ لَشَدِیۡدٌ ؕ
আর ধন-সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত।
তাইসিরুল কুরআন
And indeed he is, in love of wealth, intense
Sahih International
তাফসীর
এবং অবশ্যই সে ধন-সম্পদের আসক্তিতে অত্যন্ত প্রবল। [১]
[১] خَير থেকে মাল-ধনকে বুঝানো হয়েছে। যেমন, আল্লাহর বাণী (إن تَرَكَ خَيرًا الوَصِيّة) সূরা বাক্বারাহ ২:১৮০ নং আয়াতে ঐ শব্দ স্পষ্টভাবে মাল-ধনের অর্থেই ব্যবহূত হয়েছে। অর্থ হল, মানুষ ধন-সম্পদের ব্যাপারে অতি লালসা রাখে ও কৃপণতা বা বখীলী করে; যা মালের প্রতি মহব্বত ও আসক্তি রাখার অনিবার্য পরিণতি।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি