সূরা আল আলাক, আয়াত ১২
রক্তপিন্ড · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৪ (১৫ লাইন)
اَوۡ اَمَرَ بِالتَّقۡوٰی ؕ
আর তাকওয়া অবলম্বনের নির্দেশ দেয় (তাহলে তার এ কাজগুলো কেমন মনে কর?)
তাইসিরুল কুরআন
Or enjoins righteousness
Sahih International
তাফসীর
অথবা তাকওয়া (আল্লাহভীতি)র নির্দেশ দেয়। [১]
[১] অর্থাৎ, ইখলাস, তাওহীদ এবং নেক আমলের শিক্ষা দেয়; যাতে মানুষ জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারে। তাহলে এই (নামায পড়া এবং তাকওয়া বা আল্লাহভীতির নির্দেশ দেওয়ার) কাজ কি এমন আচরণ যার বিরোধিতা করা হবে এবং তার জন্য হুমকি ও ধমকি দেওয়া হবে?
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি