সূরা আল আলাক, আয়াত ১৩
রক্তপিন্ড · পারা ৩০ · পৃষ্ঠা ৬০৪ (১৫ লাইন)
اَرَءَیۡتَ اِنۡ کَذَّبَ وَتَوَلّٰی ؕ
তোমার কী ধারণা যদি সে (অর্থাৎ নিষেধকারী ব্যক্তি) সত্যকে অস্বীকার করে আর মুখ ফিরিয়ে নেয় (তাহলে তার এ কাজ কেমন মনে কর?)
তাইসিরুল কুরআন
Have you seen if he denies and turns away
Sahih International
তাফসীর
তুমি লক্ষ্য করেছ কি, যদি সে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়? [১]
[১] অর্থাৎ, আবু জাহল আল্লাহর পয়গম্বরকে মিথ্যা ভাবে এবং ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়।
এখানে أرَأيتَ (তুমি লক্ষ্য করেছ কি)-এর মানে أَخبِرنِي (আমাকে বল।)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি