সূরা আল আ'রাফ, আয়াত ৮২
উচু স্থানসমূহ · পারা ৮ · পৃষ্ঠা ১৬২ (১৫ লাইন)
وَمَا کَانَ جَوَابَ قَوۡمِہٖۤ اِلَّاۤ اَنۡ قَالُوۡۤا اَخۡرِجُوۡہُمۡ مِّنۡ قَرۡیَتِکُمۡ ۚ اِنَّہُمۡ اُنَاسٌ یَّتَطَہَّرُوۡنَ
তার জাতির এ ছাড়া আর কোন জবাব ছিল না যে, ‘তোমাদের জনপদ থেকে এদেরকে বের করে দাও, এরা এমন লোক যারা খুব পবিত্র হতে চায়।’
তাইসিরুল কুরআন
But the answer of his people was only that they said, "Evict them from your city! Indeed, they are men who keep themselves pure
Sahih International
তাফসীর
উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, ‘এদের (লূত্ব এবং তার সঙ্গীদের)কে জনপদ হতে বহিষ্কৃত কর। এরা তো এমন লোক যারা পবিত্র থাকতে চায়।’[১]
[১] এটা হল লূত্ব (আঃ)-কে গ্রাম থেকে বের করার কারণ। থাকল তাদের তাঁর পবিত্রতার ঘোষণা দেওয়ার ব্যাপার, হয়তো এটা প্রকৃতই এবং তাদের উদ্দেশ্য ছিল, এ লোক এই অন্যায় থেকে বেঁচে থাকতে চান। কাজেই উত্তম হল, তিনি আমাদের সাথে আমাদের গ্রামে যেন না থাকেন। অথবা ঠাট্টা ও উপহাস ছলে তারা এ রকম বলেছিল।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি