সূরা আল আ'রাফ, আয়াত ৮৩
উচু স্থানসমূহ · পারা ৮ · পৃষ্ঠা ১৬২ (১৫ লাইন)
فَاَنۡجَیۡنٰہُ وَاَہۡلَہٗۤ اِلَّا امۡرَاَتَہٗ ۫ۖ کَانَتۡ مِنَ الۡغٰبِرِیۡنَ
অতঃপর আমি তাকে আর তার পরিবার-পরিজনকে রক্ষা করলাম কিন্তু তার স্ত্রী ছাড়া, কেননা সে ছিল পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।
তাইসিরুল কুরআন
So We saved him and his family, except for his wife; she was of those who remained [with the evildoers]
Sahih International
তাফসীর
অতঃপর তার স্ত্রী ব্যতীত তাকে ও তার পরিজনবর্গকে রক্ষা করেছিলাম। তার স্ত্রী ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভূত। [১]
[১] من الغابرين "অবশিষ্টদের অন্তর্ভূত।" অর্থাৎ, সে তাদের সাথেই রয়ে গিয়েছিল, যাদের উপর আল্লাহর আযাব এসেছিল। কেননা, সে মুসলিমা ছিল না এবং তার সহযোগিতা ও সহমর্মিতা ছিল অপরাধীদের সাথে। কেউ কেউ এর তরজমা করেছেন, "ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভূত।" তবে এটা হল পরিণামগত অর্থ, আসল অর্থ প্রথমটাই।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি