সূরা আল ফুরকান, আয়াত ২৪
সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রম্থ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৩ (১৫ লাইন)
اَصۡحٰبُ الۡجَنَّۃِ یَوۡمَئِذٍ خَیۡرٌ مُّسۡتَقَرًّا وَّاَحۡسَنُ مَقِیۡلًا
সেদিন জান্নাতবাসীরা স্থায়ী বাসস্থান হিসেবে উত্তম আর বিশ্রামস্থল হিসেবে উৎকৃষ্ট অবস্থায় থাকবে।
তাইসিরুল কুরআন
The companions of Paradise, that Day, are [in] a better settlement and better resting place
Sahih International
তাফসীর
সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল হবে মনোরম। [১]
[১] কেউ কেউ এখান হতে দলীল গ্রহণ করেছেন যে, মু'মিনদের জন্য কিয়ামতের সেই ভীষণ দিন এত সংক্ষিপ্ত ও তাদের হিসাব এত সহজ হবে যে, অল্প সময়ের মধ্যে তারা হিসাব থেকে অবসর পেয়ে যাবে। যেমন হাদীসে এসেছে যে, মু'মিনদের জন্য এ দিন এত সংক্ষিপ্ত হবে, যেমন পৃথিবীতে যোহর থেকে আসর পর্যন্ত সময়। (সহীহুল জামে' ৮১৯৩নং)
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি