সূরা আল ফুরকান, আয়াত ২৫
সত্য মিথ্যার পার্থক্য নির্ধারণকারী গ্রম্থ · পারা ১৯ · পৃষ্ঠা ৩৬৩ (১৫ লাইন)
وَیَوۡمَ تَشَقَّقُ السَّمَآءُ بِالۡغَمَامِ وَنُزِّلَ الۡمَلٰٓئِکَۃُ تَنۡزِیۡلًا
সেদিন মেঘমালা সহ আকাশ বিদীর্ণ হবে আর ফেরেশতাদেরকে ধীরে ধীরে নীচে নামিয়ে দেয়া হবে।
তাইসিরুল কুরআন
And [mention] the Day when the heaven will split open with [emerging] clouds, and the angels will be sent down in successive descent
Sahih International
তাফসীর
সেদিন আকাশ মেঘমালাসহ বিদীর্ণ হবে[১] এবং ফিরিশতাদেরকে নামিয়ে দেওয়া হবে--
[১] এর অর্থ হল আকাশ বিদীর্ণ হবে এবং মেঘমালা হবে ছিন্ন-বিচ্ছিন্ন। আর মহান আল্লাহ হাশরের মাঠে যেখানে সমস্ত সৃষ্টি একত্রিত হবে হিসাবের জন্য ফিরিশতাদলের মধ্যে এসে উপস্থিত হবেন। যেমন, সূরা বাকারাহ ২:২১০ নং আয়াতে এ কথা স্পষ্ট হয়েছে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি