সূরা আল হাক্কাহ, আয়াত ১২
নিশ্চিত সত্য · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৮ (১৫ লাইন)
لِنَجۡعَلَہَا لَکُمۡ تَذۡکِرَۃً وَّتَعِیَہَاۤ اُذُنٌ وَّاعِیَۃٌ
যেন এ ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রদ-স্মারক করে রাখি আর সংরক্ষণকারী কান তা সংরক্ষণ করে।
তাইসিরুল কুরআন
That We might make it for you a reminder and [that] a conscious ear would be conscious of it
Sahih International
তাফসীর
আমি এটা করেছিলাম তোমাদের শিক্ষার জন্য[১] এবং যাতে স্মৃতিধর কর্ণ এটা স্মরণ রাখে। [২]
[১] অর্থাৎ, কাফেরদেরকে পানিতে ডুবিয়ে দেওয়া এবং মু'মিনদেরকে নৌকায় আরোহণ করিয়ে বাঁচিয়ে নেওয়ার কাজ হল তোমাদের জন্য নসীহত ও উপদেশস্বরূপ। তোমরা এ থেকে উপদেশ গ্রহণ কর এবং আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাক।
[২] অর্থাৎ, শ্রবণকারী তা শ্রবণ করে যেন স্মরণে রাখে এবং সেও যেন এ থেকে উপদেশ গ্রহণ করে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি