সূরা আল হাক্কাহ, আয়াত ১৩
নিশ্চিত সত্য · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৯ (১৫ লাইন)
فَاِذَا نُفِخَ فِی الصُّوۡرِ نَفۡخَۃٌ وَّاحِدَۃٌ ۙ
অতঃপর যখন সিঙ্গায় ফুঁৎকার দেয়া হবে- মাত্র একটি ফুঁৎকার।
তাইসিরুল কুরআন
Then when the Horn is blown with one blast
Sahih International
তাফসীর
যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে একটি মাত্র ফুৎকার। [১]
[১] মিথ্যাবাদীদের পরিণাম উল্লেখ করার পর এখন বলা হচ্ছে যে, এই (الْحَاقَّةُ) 'অবশ্যম্ভাবী ঘটনা' (কিয়ামত) কিভাবে সংঘটিত হবে। ইস্রাফীল (আঃ)-এর এক ফুৎকারে তা সংঘটিত হয়ে যাবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি