সূরা আল হাক্কাহ, আয়াত ১৪
নিশ্চিত সত্য · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৯ (১৫ লাইন)
وَّحُمِلَتِ الۡاَرۡضُ وَالۡجِبَالُ فَدُکَّتَا دَکَّۃً وَّاحِدَۃً ۙ
পৃথিবী আর পর্বতমালা উৎক্ষিপ্ত হবে আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে।
তাইসিরুল কুরআন
And the earth and the mountains are lifted and leveled with one blow
Sahih International
তাফসীর
তখন পর্বতমালা সহ পৃথিবী উৎক্ষিপ্ত হবে[১] এবং একই ধাক্কায় ওগুলো চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে।
[১] অর্থাৎ, স্ব স্ব স্থান থেকে তুলে নেওয়া হবে এবং আল্লাহর মহাশক্তি দ্বারা অবস্থানক্ষেত্র থেকে সমূলে উৎপাটিত হবে।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি