সূরা আল হাক্কাহ, আয়াত ১৮
নিশ্চিত সত্য · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৯ (১৫ লাইন)
یَوۡمَئِذٍ تُعۡرَضُوۡنَ لَا تَخۡفٰی مِنۡکُمۡ خَافِیَۃٌ
সেদিন তোমাদেরকে (বিচারের জন্য) হাজির করা হবে আর তোমাদের কোন কাজই- যা তোমরা গোপন কর- গোপন থাকবে না।
তাইসিরুল কুরআন
That Day, you will be exhibited [for judgement]; not hidden among you is anything concealed
Sahih International
তাফসীর
সেদিন পেশ করা হবে তোমাদেরকে[১] এবং তোমাদের কিছুই গোপন থাকবে না।
[১] এই পেশকরণ এই জন্য হবে না যে, আল্লাহ যাকে জানেন না, তাকে জেনে নেবেন। তিনি তো সকলকেই জানেন। বরং পেশ বা উপস্থিত করা হবে কেবল মানুষের উপর হুজ্জত কায়েম করার জন্য। নচেৎ, আল্লাহর কাছে তো কারো কোন জিনিসই গোপন নেই।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি