সূরা আল হাক্কাহ, আয়াত ১৯
নিশ্চিত সত্য · পারা ২৯ · পৃষ্ঠা ৫৬৯ (১৫ লাইন)
فَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِیَمِیۡنِہٖ ۙ فَیَقُوۡلُ ہَآؤُمُ اقۡرَءُوۡا کِتٰبِیَہۡ ۚ
তখন যাকে তার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে সে বলবে, ‘এই যে আমার ‘আমালানামা পড়ে দেখ,
তাইসিরুল কুরআন
So as for he who is given his record in his right hand, he will say, "Here, read my record
Sahih International
তাফসীর
সুতরাং যাকে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে[১] সে বলবে, ‘এই নাও, আমার আমলনামা পড়ে দেখ; [২]
[১] যা তার সৌভাগ্য, মুক্তি ও সাফল্যের দলীল হবে।
[২] অর্থাৎ, সে অত্যধিক খুশী হয়ে সকলকে বলবে যে, 'নাও পড়। আমার আমলনামা তো আমি পেয়ে গেছি।' কারণ সে জেনে যাবে যে, এতে কেবল পুণ্যসমূহই থাকবে। কিছু পাপ থাকলেও আল্লাহ হয়তো তা ক্ষমা করে দেবেন অথবা সে পাপগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেবেন। যেমন, মহান আল্লাহ ঈমানদারদের সাথে দয়া ও অনুগ্রহের এমনতর বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবেন।
উৎস: তাফসীর আহসানুল বায়ান · মাই সুন্নাহ কনটেন্ট লাইব্রেরি